নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পর্যটন মোটেল মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় সৃষ্ট সমস্যা ও সমাধান শীর্ষক এক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন […]