চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ১৫০ ঘনফুট মাটিসহ দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাটাছরা এলাকা থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, মাটি কাটার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহানুর আলী প্রকাশ রুবেল (৩২), ফিরোজ (৪১) ও জয় (২৪) এবং অজ্ঞাত আরও ৫/৬ জন লোক মাটি ভর্তি ট্রাক দুটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে […]