কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)। বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১৫ এবং বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং […]