চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে সিএনজি চালক হারুনর রশীদ (৪৫) নিহতের ঘটনায় ভাবী ছেনু আরা বেগমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ছেনু আরা উপজেলার বদরখালী ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ড ফুলতলা খাসপাড়া এলাকার শেখ আহমদের স্ত্রী ও ছুরিকাঘাতে হত্যাকারী মো.খোকার মা। এদিকে টমটম গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্য্যন্ত দুই হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়নি। প্রসঙ্গত, পূর্বশত্রুতার জেরে তুলে নিয়ে মারধর করে […]