স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল অনুষ্ঠানটি ব্যাহত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘খাগড়াছড়িতে ঘটে যাওয়া ঘটনাটি ভারতের ইন্ধনে ঘটছে।’ সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আদাবর, কদমতলী, ভাষানটেক, রমনা ও রামপুরা থানার ভবন নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা […]