খাগড়াছড়িতে মারমা কিশোরী ‘ধর্ষণের’ অভিযোগে চলমান সড়ক অবরোধ স্থগিতের পরদিন শহরে খুলেছে দোকানপাট; বেড়েছে মানুষের উপস্থিতি। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শহরের পরিবেশ। তবে এখনো জেলা সদর, পৌরসভা ও গুইমারায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আট দফা দাবি পূরণের আশ্বাসে ও দুর্গাপূজা উপলক্ষে চলমান অবরোধ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা করে জুম্ম ছাত্র-জনতা। ১৪৪ ধারা বলবৎ থাকায় খাগড়াছড়ি ও গুইমারায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় আছে। আইনশৃঙ্খলা রক্ষায় […]