চট্টগ্রামের বাঁশখালীতে ধানি জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে। পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন বলেন, ধানি জমিতে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) […]