কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার (৪ মার্চ) বিকেলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, […]