চট্টগ্রামের আনোয়ারায় হাইলধর এলাকায় গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়ায় ধরা পড়েছে দুই চোর। এই ঘটনায় স্থানীয়রা সাহসিকতার সঙ্গে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবু আলী টেক এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। স্থানীয়দের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। স্থানীয়রা জানান, চলতি মাসে এলাকায় পরপর পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে […]