চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শফিউল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন। তিনি জানান, পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া এলাকার কানু মাঝির ঘাট সংলগ্ন সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক ব্যক্তিকে আটক […]