প্রতিদিন রাতে বাজারে ঘুরে ঘুরে চিৎকার করত বেলাল (৩০) নামে এক যুবক। অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলেই তাদের তাড়া করত সে। ফলে এ বাজারে চুরি-ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বাজার কমিটি ও ব্যবসায়ীদের কাছে খুবই প্রিয় ছিল সে। কিন্তু নিঃস্বার্থ এ যুবকটিকে গতকাল নির্মমভাবে হত্যা করেছে কে বা কারা। আজ রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তার রক্তাক্ত মৃতদেহ বাজারে পড়ে থাকতে দেখে চমকে উঠেন ব্যবসায়ীরা। চোর-ডাকাতদের বাধা দেওয়াই বেলালের জন্য কাল হয়েছে বলে […]