কক্সবাজার শহর ও কলাতলী এলাকার একাধিক রেস্টুরেন্ট এবং ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই অর্থদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসবের মধ্যে তিনটি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে […]