চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাইছড়ি ঝরনা দেখতে এসে ভারী বর্ষণে আটকা পড়েন দেশের বিভিন্নস্থান থেকে আসা ১৫ পর্যটক। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে টানা বর্ষণে তারা আটকা পড়লে ওইদিন দুপুর ২টার দিকে পর্যটকদের একজন পুলিশের বিশেষ সেবা ট্রিপল নাইনে ফোন দিলে বিকাল ৩টার দিকে মিরসরাই থানা পুলিশ, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ তাদের স্ব স্ব গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। উদ্ধার হওয়া […]