কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণপ্রান্তে (নতুন ব্রিজ) কর্ণফুলী উপজেলার প্রবেশমুখে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন চত্বর। যেটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য ও বেসরকারি ব্যাংক ইউসিবির প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে। শনিবার রাত সাড়ে আটটায় এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্থয়ানে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্থাপনা। তত্ত্বাবধান করে কর্ণফুলী উপজেলা পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক […]