কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙিন খালের পূর্বকূলের এবাদুল্লাহ পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্থানীয় এবাদুল্লাহ পাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে রহমত, চাঁদ মিয়ার ছেলে শফিআলম, আবু তাহের ও মুরশিদার বাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের […]