উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৭ আগস্ট) আবহাওয়া অফিসের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস এবং সামুদ্রিক পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত […]