আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে হতে পারে। এসময় দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। […]