২০০৮ সালের ডিজিটাল কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সূচনা ঘটে। তখন থেকেই রাষ্ট্রব্যবস্থার দলীয়করণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। একনায়কতন্ত্রের রূপরেখাটি পরিপূর্ণ রূপ পায় ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের মধ্যরাতের ভোট ডাকাতি এবং সর্বশেষ ২০২৪ সালের প্রহসনের ডামি নির্বাচনের মধ্য দিয়ে। প্রতিটি নির্বাচনেই দেশের জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। নতুন প্রজন্ম বিশেষকরে, যাদের জন্ম ২০০০ সালের পরে তারা কখনোই একটি প্রতিদ্বন্দ্বীতামূলক, নিরেপক্ষ নির্বাচন দেখতে পায় নি। কারণ, স্বৈরাচারের অধীনে অনুষ্ঠিত […]