লিওনেল মেসির আগমনী উৎসবে মেতে আছে পুরো মায়ামি শহর। আর্জেন্টাইন এই তারকাকে বরণ করে নিতে আয়োজনের কমতি ছিল না ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজনের পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলো ক্লাব কর্তৃপক্ষ। এত আয়োজনে সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়েছে উন্মাদনা। বিগত কয়েকদিন ধরেই মায়ামিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেসির জার্সি। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের পক্ষ থেকে ছাড়া হয়েছে মেসির নাম সম্বলিত জার্সি। যার মূল্য হাঁকা হয়েছে ২০০ ডলার (প্রায় ২২ হাজার টাকা)। তবে এত দামের […]