কিছুদিন আগেই বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া বাংলাদেশে আসবেন বলে গুঞ্জন উঠেছে। এদেশের সমর্থকদের জন্যই একবার ঘুরে যেতে চান ডি মারিয়া, এমনটিই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। মঙ্গলবার (৮ আগস্ট) ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে অ্যাঞ্জেল ডি মারিয়ার এশিয়া সফরের বিষয়ে খবর প্রকাশিত হয়। যেখানে বলা হচ্ছে, আসন্ন দুর্গাপুজায় ভক্তদের আনন্দে মাতাতে ভারত সফর করবেন আর্জেন্টাইন তারকা। তবে ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আসতে পারেন ডি মারিয়া। সংবাদ প্রতিদিনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক […]