এবারের বিশ্বকাপে বিরাট কোহলি রয়েছেন দারুণ ফর্মে। একের পর এক দারুণ ইনিংস খেলার পাশাপাশি তিনি গড়ে যাচ্ছেন রেকর্ডও। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে আরেকবার ঝলক দেখালেন তিনি। সেই সাথে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নিলেন কোহলি। এই সেঞ্চুরিতে তিনি ক্রিকেট ঈশ্বর শচীনকে টপকে গেলেন। ২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওযার সময় এই রেকর্ড গড়েন তিনি। সঙ্গে […]