লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই দলের সমর্থক ও খেলোয়াড়দের মাঝে বাড়তি উন্মাদনা। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকো ম্যাচে তার প্রমাণ মিলেছে আরও একবার। বুধবার (২২ নভেম্বর) রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে দুই দলের খেলায় মাঠ আর মাঠের বাইরের উত্তাপ ছড়িয়েছিল। ম্যাচের ফল ছাপিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের দু’পক্ষের মধ্যে মারামারি ও পুলিশের লাঠিচার্জ। সেটার রেশ কাটতে না কাটতে এবার আরো একবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার জাতীয় দল নয়, বয়সভিত্তিক […]