ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে আজ প্রথমার্ধে বাংলাদেশ প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি। একপেশে ম্যাচ খেলে ২-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে সাবিনা-সানজিদারা। গোল দুটি করেছেন আফঈদা খন্দকার ও তহুরা খাতুন। বিরতির পর ম্যাচে ফিরতে পারেনি সিঙ্গাপুর । উল্টো আরও এক গোল হজম করতে হয়েছে তাদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ একচেটিয়া দাপট দেখাতে শুরু করে। সিঙ্গাপুরকে কোনও সুযোগই দেয়নি। সাবিনা-সানজিদারা প্রতিপক্ষকে চেপে […]