জিতলেই প্লে অফ, এমন লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এমন ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে পাত্তাই পেলো না খুলনা টাইগার্স। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পর অধিনায়ক শুভাগত হোমের ঘূর্ণিতে খুলনাকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। এই জয়ে প্লে অফ নিশ্চিত করলো দলটি। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ৬৫ বলে ৮ ছক্কা ও সমান চারে ১১৬ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। […]