রাওয়ালপিন্ডিতে প্রথম দিন সকাল থেকেই ছিল বৃষ্টি। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ আগের ম্যাচেই পেয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে। রাউয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে হার এড়ালেই সিরিজ জয় করবে বাংলাদেশ। এর আগে স্রেফ চারবার […]