বাংলাদেশের বোলারদের পিটিয়ে তুলোধুনো করলেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। মাত্র ১৪৪ রানেই ৬ উইকেট হারানোর পর তারা দুজন ভারতের হাল ধরেন। তাতে ভারত এগিয়ে যাচ্ছে বড় সংগ্রহের দিকে। ইতোমধ্যে অশ্বিন তুলে নিয়েছেন সেঞ্চুরিও। সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে এই চেন্নাইতেই তিনি সেঞ্চুরি করেছিলেন। আজ বাংলাদেশের বিপক্ষে সেখানেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন তিনি। ১০৮ বল খেলে ১০টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন অশ্বিন। ৮৩ রান নিয়ে তার সঙ্গে অপরাজিত আছেন জাদেজা। সপ্তম উইকেটে […]