চলতি বছরের জুলাইয়ে লিওনেল মেসির নেতৃত্বে টানা দুইবার কোপা আমেরিকার ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। কোপা আমেরিকার সেই ফাইনালে পায়ে চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেই গোল করে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই মায়ামির হয়েই আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের লিগের মৌসুমে প্রাথমিকভাবে সর্বোচ্চ পয়েন্টধারী ক্লাব পায় সাপোর্টার্স শিল্ডের শিরোপা। যদিও এটি মেজর লিগ সকারের মূল শিরোপা নয়। সাধারণ নিয়মে লিগের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ২৯ দল তাদের […]