চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ঠিক চারদিনের মাথায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ইন্টার মায়ামির হয়ে। মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার দিনে প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড রেভোল্যুশনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। আজ (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে মেন ইন পিঙ্কদের হয়ে মেসি হ্যাটট্রিক এবং সাবেক উরুগুইয়ান তারকা সুয়ারেজ দুটি গোল করেছেন। নিজের সর্বশেষ হ্যাটট্রিকে মেসির আর্জেন্টিনা ৬-০ গোলে হারায় […]