২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে। দ্বিতীয় মিনিটে পূজা রানার ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তহুরা খাতুন। তার শট ক্রসবারে প্রতিহত হয়। ফিরতি চেষ্টায় তার হেডার ঠেকান নেপাল গোলরক্ষক আনজিলা। এর পরের মিনিটেই ছোট একটা ভুল করে বসেছিলেন বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাও। […]