ক্রিকেট দক্ষিণ এশিয়ায় কেবল একটি খেলা নয়, এটি এই জনপদের মানুষের আবেগ, পরিচয় ও পারস্পরিক সম্পর্কের একটি শক্তিশালী মাধ্যম। উপমহাদেশের ইতিহাসে বহুবার দেখা গেছে- যখন ক‚টনীতি ব্যর্থ হয়েছে, তখন ক্রিকেট দুই দেশের জনগণের মধ্যে সংলাপের দরজা খুলেছে। কিন্তু সেই ক্রিকেটই আজ আবার এমন এক সংকটের মুখে দাঁড়িয়েছে, যেখানে খেলার নীতি, ন্যায্যতা ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে উগ্র জাতীয়তাবাদ ও উগ্র ধর্মীয় রাজনীতির চাপে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত […]