জনস্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ও পরিপূর্ণ জ্ঞান অর্জনের লক্ষ্য স্থির রেখে তখনই সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব যখন জনস্বাস্থ্যের সব গুরুত্বপূর্ণ শাখায় যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করা যায়। মানবদেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন-হার্ট, কিডনি, ফুসফুস, মস্তিষ্ক, চোখ ইত্যাদি ছাড়া সুস্থ থাকা যেমন অসম্ভব, ঠিক তেমনি মেডিকেল এন্টোমলজির মতো এমন গুরুত্বপূর্ণ বিষয় বাদ রেখে কীভাবে পাবলিক হেলথ শিক্ষা পরিপূর্ণতা লাভ করতে পারে? গত দুই দশকের বেশি সময় ধরে এডিস মশা ও এডিসবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়ালো ফিভার, জিকা ভাইরাসের ভয়াবহতাসহ অনেক রোগ আমাদের […]