প্রায় ৩০ লাখের বেশি অনুসারী থাকা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজটি সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। পেজ অপসারণের পেছনে সংঘবদ্ধ রিপোর্ট ও স্ট্রাইকের অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ। পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার অফিসিয়াল ফেসবুক পেজটি সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, একাধিক টেলিগ্রাম গ্রুপ ব্যবহার […]