বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে আগামীকাল শুক্রবার সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, […]