নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ৫ বছরে দেশের সড়ক ও মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫৮ হাজার ৭৯১ জন। যার মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী হতাহত হয়েছে। শুক্রবার নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের ৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। বিবৃতিতে তিনি বলেন, নিরাপদ সড়ক […]