আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ, সহিংসতা ছড়ায় এমন অপপ্রচারণামূলক কন্টেন্ট ঠেকাবে মেটা ইনকরপোরেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। সভা শেষে ইসির অশোক কুমার দেবনাথ বলেন, আজ আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। এটা ছিল প্রাথমিক আলোচনা। […]