সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শুরু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে দলে দলে ছুটছেন বিএনপিসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের মাথায় লাল-সবুজসহ বিভিন্ন রঙের ক্যাপ দেখা যায়। তারা স্লোগান দিচ্ছিলেন– […]