কাশ্মীরে ডাল লেকে হাউজবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশির মৃতদেহ হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আনা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে ভারতের দিল্লি থেকে তিনটি কফিনে করে কার্গো বিমানে করে তাদের মৃতদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনটি মৃতদেহ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে বিমানবন্দর থানা পুলিশ। মৃতদেহ তিনটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মো. […]