আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না। তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে। বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপি অবরোধ-হরতাল কার বিরুদ্ধে করছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা হরতাল […]