নতুন বছরে চট্টগ্রাম থেকে সরাসরি সৌদিআরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স। আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে বিলাসবহুল এই বিমান সংস্থার ফ্লাইট চালু হলে চট্টগ্রামের যাত্রীদের সৌদিযাত্রায় সুবিধা হবে। এতদিন এই রুটে শুধুমাত্র বাংলাদেশ বিমানের ফ্লাইট সপ্তাহে তিন দিন চলাচল করতো। আর একটি চলাচল করতো চট্টগ্রাম-মদিনা রুটে। সৌদি এয়ারলাইন্স সূত্র জানায়, প্রথমদিকে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।এই রুটটিতে বোয়িং-৭৭৭ এবং ৭৪৭ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। […]