ঢাকায় অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন- মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন। আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান […]