বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলেও সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে তার প্রভাব পড়বে না বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বরং ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে নতুন করে আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে আন্তঃসহযোগিতা বাড়াতে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের এই আগ্রহের কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি জানান, গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশ সরকারের সঙ্গে […]