চাঁদ দেখা সাপেক্ষে এবার রমজান মাস শুরু হবে আগামী ১২ অথবা ১৩ মার্চ। তবে রমজান শুরুর দিন ১২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরি অর্থাৎ ২০২৪ সালের রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ […]