আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুপারের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আন্তর্জাতিক মাতৃভাষা বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ […]