সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘ব্র্যাক ব্যাংকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের অভিযান’ শিরোনামে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে। এই খবরগুলোতে পুরো বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ১৫-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান উলকা গেমস লিমিটেডের অ্যাকাউন্ট থেকে করের তহবিল সংগ্রহের জন্য গুলশান শাখায় যান। প্রথমত, এটি কোনো অভিযান ছিল না। কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে করের অর্থ […]