জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটার তো একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ায় দুদক তদন্ত করছে। দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা আদালত ঠিক করবেন, কখন গ্রেপ্তার করবে ও জেলে পাঠাবে। তবে বেনজীরের বিদেশযাত্রার বিষয়টি আমি অবহিত নই। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ […]