ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তঃদেশীয় ৩টি ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৫ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার (০৪ জনু) রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হলো। ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। নতুন করে এসি সিটের ভাড়া ৫ হাজার ১১০ […]