ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) রাজধানীর আমারি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইইউ প্রতিনিধি টিমের একটি যৌথ সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পলক বলেন, ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী। আমরা মানুষের মুক্ত বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা সবার বক্তব্য, মন্তব্য ও আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। […]