বাংলাদেশে বন্যার্ত মানুষের জন্য ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। বুধবার (৪ আগস্ট) সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন। তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল (সিইআরএফ) নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন। গত মাসের […]