অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ খবর জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটির প্রাক্কালে প্রধান উপদেষ্টা এই ভাষণ দিচ্ছেন। এর আগে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি […]