রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এতো শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে। তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে। আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স’ সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]